মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনা থেকে মুক্তি পেলেন এমপি বাবু
করোনা থেকে মুক্তি পেলেন এমপি বাবু

করোনা থেকে মুক্তি পেলেন এমপি বাবু

ইউনুছ আলী,পাইকগাছাঃ

মহামারি করোনা ভাইরাসকে (কোভিড-১৯) জয় করেছেন ১০৪ খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু (৫২)। এমপি বাবু ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) করোনা ইউনিটের ২য় তলা ২১১নং বেডে কোয়ারেন্টিনে আছেন।

এমপি বাবুর ব্যক্তিগত সহকারী এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার বিএসএমএমইউ হাসপাতালের ল্যাবে এমপি বাবুর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ আসে। তিনি এখন পুরোপুরি আশংকা মুক্ত এবং খুব দ্রুতই তার নির্বাচনী এলাকায় ফিরবেন। গত ৪ সেপ্টেম্বর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় এমপি বাবুর করোনা ভাইরাস পজিটিভ আসে। তিনি খুলনায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের সহযোগিতা ও তত্ত্বাবধানে তাকে বিএসএমএমইউ-তে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ম দিনে এমপি বাবুর করোনা নেগেটিভ আসলে পরিবার পরিজন সহ সকলের মনে আশার আলো সঞ্চারিত হয়।

উল্লেখ্য, এমপি বাবু করোনা ভাইরাসের অবরুদ্ধ সময়ে ফ্রন্ট লাইনে থেকে আম্পান ক্ষতিগ্রস্ত নির্বাচনী কয়রা-পাইকগাছা এলাকায় কাজ করছেন। ঝড়-ঝাপটা, রোদ-বৃষ্টি সহ্য করে এঅঞ্চলের প্রায় ১২ লক্ষাধিক মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।