মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পুকুরে গোসল করতে নেমে পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু
কলারোয়ায় পুকুরে গোসল করতে নেমে পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

কলারোয়ায় পুকুরে গোসল করতে নেমে পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

সাতক্ষীরার কলারোয়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম(৪০) পুকুরে গোসল করতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি মেহেরপুরের গাঙনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের পুত্র। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। গত দেড় মাস আগে কুষ্টিয়ার খোকসা থানা থেকে কলারোয়া থানায় যোগদান করেছিলেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান,রবিবার(২৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে তিনি কলারোয়া থানা কমপাউন্ডে অবস্থিত পুকুরে গোসল করতে নামার কিছুসময় পর তাঁর খোঁজ পাওয়া না যাওয়ায় কয়েকজন পুলিশ সদস্য পুকুরে নেমে খুঁজে পেতে ব্যার্থ হয়।তারপর কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তাঁকে উদ্ধার করে।
তিনি আরও জানান,সাতক্ষীরা পুলিশ লাইনে তাঁর জানাজা শেষে নিজ গ্রামে পাঠানো হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শফিকুল ইসলাম জানান,সকাল ৯.৫০ মিনিটে মুঠোফোনে জানতে পারি কলারোয়া থানার একজন এসআই পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় এবং তাকে হসপিটালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারি তিনি মৃত।

কলারোয়া ফায়ার সার্ভিসের উদ্ধার দলের দলনেতা মোঃ ওবায়দুল্লাহ জানান,খবর পাওয়ার সাথে সাথে আমরা থানায় পৌঁছে তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে যাই।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।