
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ -২ (এন এ টি পি)
পি আই ইউ প্রাণিসম্পদ অঙ্গ AIF-2 ম্যাচিং গ্রান্টের মালামাল বিতরন কর্মসূচী।
বুধবার ০১জুন উপজেলা অডিটোরিয়াম এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম রকুনুজ্জামান, ১১ নং দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাহাবুর রহমান(মফে)।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তকা ডা. অমল কুমার সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন তাপস কুমার দাস উপজেলা একাডেমিক সুপারভাইজার, সুদাম নন্দী, উপসহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা, মোঃ লিটন বাওয়ালী, ভি এফ এ, কলারোয়া, জনাব মোঃ আতাউর রহমান, এফ এ (এ আই),কলারোয়া, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অফিস সহকারি, জনাব মোঃ মফিজুল ইসলাম,এফ এ, প্রতি ইউনিয়নের সিল বিভিন্ন সিআইজি খামারী গন, গণমাধ্যম কর্মী ছাড়াও আরো অনেকে।
উল্লেখ্যঃ উপজেলার বাটরা গাভী পালন সিআইজি সমবায় সমিতি লিঃ, উলুডাঙ্গা ছাগল পালন সিআইজি সমবায় সমিতি লিঃ, রঘুনাথপুর ছাগল পালন সিআইজি সমবায় সমিতি, কাকডাঙ্গা গাভী পালন সিআইজি, গয়ড়া গাভী পালন সিআইজি, লাঙ্গলঝাড়া গাভী পালন সমবায় সমিতি লিঃ। মোট ছয়টি সমবায় সমিতি লিঃ’র মধ্যে একশ কুড়িটি চপার মেশিন ও ছয়টি ক্রাশার মেশিন ও চেক বিতরন করা হয়।
অনুষ্টানে কিছু চিত্র


