
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে অংশ নেন জনশুমারি সুপারভাইজার ও গননাকারীগন।
উপজেলার বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ,আলিয়া মাদ্রাসা,হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও কুশোডাঙ্গা তে উপস্থিত জনশুমারি সুপারভাইজার ও গননাকারীগন কে প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষক ও জোনাল অফিসারবৃন্দ। প্রথম ব্যাচের প্রশিক্ষন ০৪ থেকে ০৭ জুন পৃথক ভেনুতে অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ১১ টার সময় বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজে চুড়ান্ত তথ্য সংগ্রহ কাজ উপলক্ষ্যে কলারোয়া উপজেলার ১নং জোনের সুপারভাইজার ও গননাকারীদের চারদিনব্যাপী প্রশিক্ষনে উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলী বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো:মাহবুবর রহমান,কৃষিবিদ মো: রফিকুল ইসলাম ও জোনাল অফিসার দীপা রানী বিশ্বাস।