মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাগআঁচড়ায় আনন্দ উৎসব ও র‍্যালি অনুষ্ঠিত
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাগআঁচড়ায় আনন্দ উৎসব ও র‍্যালি অনুষ্ঠিত

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাগআঁচড়ায় আনন্দ উৎসব ও র‍্যালি অনুষ্ঠিত

মোঃ সোহাগ হোসেন, শার্শা প্রতিনিধিঃ

বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের প্রথম ও বিশ্বের ১২২ তম ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে যশোরের শার্শা বাগআঁচড়ায় আনন্দ উৎসব ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫) জুন সকাল দশ টার সময় এ আনন্দ উৎসব ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

আনন্দ উৎসব ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উক্ত আনন্দ উৎসব ও র‍্যালিটি বাগআঁচড়া বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে এসো শেষ হয়।

আনন্দ উৎসব ও র‍্যালিতে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস করির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।