বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় গাঁজা সহ আটক-১,থানায় মামলা
পাইকগাছায় গাঁজা সহ আটক-১,থানায় মামলা

পাইকগাছায় গাঁজা সহ আটক-১,থানায় মামলা

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় রবিন বিশ্বাস(৪০)নামে এক ব্যক্তিকে গাঁজা সহ আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।সে গদাইপুর ইউনিয়নের হিতামপুর মালোপাড়ার বাসিন্দা।

এস আই তাকবীর হোসাইন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে বোয়ালিয়া ব্রিজের পূর্বপাড়ের দক্ষিণ পাশের সিঁড়ির নিচে ইটের সোলিং রাস্তার উপর থেকে ৬০০(ছয়শত) গ্রাম গাঁজাসহ রবিনকে আটক করা হয়।এ অভিযানে এ এস আই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এ মিশনে অংশ নেন।

ওসি জিয়াউর রহমান বলেন এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে,যার নং-৭।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।