মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

নতুন সূর্য ডেস্কঃ

জামালপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত করেছে ফিরোজ নামে এক বখাটে ও সঙ্গীরা। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের জহুরুলের ফিসারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বখাটে ফিরোজকে এক মাসের কারাদণ্ড দিয়েছে।   

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর পৌর এলাকার তিরুথা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রতিদিন উত্যক্ত করে আসছিলো স্থানীয় মুরগীর ফার্মের কর্মচারী ফিরোজ(২৩)। এ ঘটনায় উত্যক্তের শিকার ওই ছাত্রীর বাবা অটোচালক মানিক মিয়া বুধবার দুপুরে ফিরোজকে বকাঝকা করে। পরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে মানিক মিয়া অটোরিক্সা নিয়ে বাড়ি ফেরার সময় জহুরুলের ফিসারি মোড় এলাকায় আসলে ফিরোজ দুই সঙ্গীকে নিয়ে পথরোধ করে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ সময় ওই অটোতে থাকা যাত্রীসহ স্থানীয়রা বখাটে ফিরোজকে আটক করে, তবে এ সময় অপর দুই সঙ্গী পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফিরোজকে পুলিশের কাছে সোপর্দ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ দোষী সাব্যস্ত হওয়ায় এক মাসের কারাদণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। 

ফিরোজ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের দেওয়ান মিয়ার ছেলে। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।