মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান হোসেনের পিতার ইন্তেকাল
কলারোয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান হোসেনের পিতার ইন্তেকাল

কলারোয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান হোসেনের পিতার ইন্তেকাল

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ার কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের পিতা শেখ আকরাম হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সদস্য ছিলেন। আশির দশকে তিনি ডাকসাইটে ফুটবলার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার ক্রম অবনতি হতে থাকায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেই অবস্থায় তিনি শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ গ্রাম আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযায় শরিক হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মুসল্লি।

জানাযা শেষে আলাইপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।