বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের বর্ধিত সভা অনুষ্ঠিত
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের বর্ধিত সভা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ জুলাই) বিকাল ৫ টায় পৌর সভার চাউল বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসি এস,এম আলতাফ হোসেন লাল্টু ও সংঘের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসি শরিফুল ইসলাম বিকু মল্লিক সহ সকল শুভাকাঙ্ক্ষীকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি’র সভাপতিত্বে সভায় আলোচনায় অংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সংঘের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ লাল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তৌহিদউজ্জামান তৌহিদ, জালালাবাদ ইউনিয়ন সভাপতি আজমল হোসেন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন সভাপতি প্রান্ত, সম্পাদক সজিব হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় সংঘের তালিকাভূক্ত জঠিল রোগে আক্রান্ত কয়েকজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবায় আর্থিক সহযোগীতা প্রদান ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।