মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেনাপোলে ফেন্সিডিল সহ আটক এক
বেনাপোলে ফেন্সিডিল সহ আটক এক

বেনাপোলে ফেন্সিডিল সহ আটক এক

শার্শা প্রতিনিধিঃ

বেনাপোলে ফেন্সিডিল সহ রাশেদ আলী (২৪) নামে এক মাদক কারবারি কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯ টার সময় তাকে আটক করা হয়। আটক রাশেদ আলী বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণ পুর গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টিম বেনাপোল পোট থানাধীন বড় আচঁড়া গ্রামের ঈদ-গাহের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি ইজিবাইক ও ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ভূইয়াঁ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রীয়াধীন রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।