বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শার্শার বাগআঁচড়ায় স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আটক
শার্শার বাগআঁচড়ায় স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আটক

শার্শার বাগআঁচড়ায় স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আটক

মোঃ সোহাগ হোসেন, শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় স্বামীর মারধরের সময় স্ত্রীর ধাক্কায় নিজ ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে স্বামী শাহিন হোসেন (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুনকে (২০) আটক করা হয়েছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) উপজেলার বামুনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন বামুনিয়া গ্রামের জিয়াদ আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত শাহিন ছিলেন একজন মাদকসেবী। মাদকসেবন করে প্রায় তার স্ত্রীকে মারধর করতো। ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। পরে এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকে। এসময় মারধর বাঁচাতে স্বামীকে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়ে শাহিন। এতে আলমারিতে থাকা গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে গেলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনায় এএসপি নাভারণ সার্কেল জুয়েল ইমরান, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

এ বিষয়ে শার্শা থানার ওসি মামুন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।