
মিল্টন কবির,কলারোয়াঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ০৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলামের সার্বিক প্রচেষ্টায় উদ্ধার হলো ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া- আসার একমাত্র বাইসাইকেল ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর ) ভোররাতে ঘরের দেয়াল কেটে ও দরজা ভেঙে উপজেলার ০৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের আকিমদ্দিনের পুত্র আক্তারুল ইসলাম তার কন্যা লিলিমা খাতুনের ব্যবহৃত বাইসাইকেল দুটি চুরি করে নিয়ে যায় ।
পরে সন্দেহজনক স্থানীয় ৪ জন বখাটে যুবককে আটক করে তার মধ্যে ১ জনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিকাল সাড়ে ০৪ টার দিকে এলাকার হরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ঝোপ থেকে ঐ শিক্ষার্থী ও তার পিতার সাইকেল দুটি উদ্ধার হয় ।
বার্তা প্রেরক:
মোঃ মিল্টন কবীর
কলারোয়া, সাতক্ষীরা
01712169289