মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সদর হাসপাতাল জামে মসজিদের বারান্দা নির্মানে ধীরগতি, ভোগান্তীতে মুসল্লীরা
কলারোয়া সদর হাসপাতাল জামে মসজিদের বারান্দা নির্মানে ধীরগতি, ভোগান্তীতে মুসল্লীরা

কলারোয়া সদর হাসপাতাল জামে মসজিদের বারান্দা নির্মানে ধীরগতি, ভোগান্তীতে মুসল্লীরা


সাতক্ষীরা প্রতিনিধি:  হাসপাতাল জামে মসজিদের বারান্দা, সিড়ি ও ওযুখানা নির্মানে ধীরগতির অভিযোগ উঠেছে কতৃপক্ষের বিরুদ্ধে। সাতক্ষীরার কলারোয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  জামে মসজিদের নির্মান কাজে ধীরগতি হওয়ায় দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে ভোগান্তী পোহাতে হচ্ছে মসজিদে নামাজ আদায় করতে আসা নিয়মিত মুসল্লী ও রোগীদের সঙ্গে হসপিটালে অবস্থান করা মুসল্লিদের নামাজ আদায়ে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের ইবাদাত বন্দেগীতে বিঘ্ন ঘটছে এছাড়াও মসজিদের মুসল্লিদের ব্যবহারে ওযুখানা, সিড়ি দীর্ঘদিন ধরে না থাকায় নামাজে আসা ব্যাক্তিদের গত ০৬ মাস ধরে এ ধরনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে শুক্রবার জুমআর নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়, মসজিদে খুতবা চলাকালীন সময়ে সুন্নাতের আগেই মুসল্লীতে কানায়-কানায় পরিপূর্ন হয়ে যায়,এ সময় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়গার জন্য নামাজ না পড়তে পারাই উম্মা প্রকাশ করেন।
জুমআর নামাজ আদায় করতে আসা মুসল্লি গোলাম রহমান সহ অনেকে জানান- আমরা নিয়মিত হসপিটাল জামে মসজিদে নামাজ আদায় করি,নামাজে আসতে একটু দেরী হলেই আমরা নামাজ পড়তে পারিনা ইচ্ছে থাকা সত্বেও অনেক সময় নামাজ কাযা হয়ে যায়, আমরা মসজিদের নিয়মিত মুসল্লীবৃন্দ তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও হসপিটাল কতৃপক্ষের কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে দাবী জানাই অনতিবিলম্বে মুসলমানদের ইবাদাত বন্দেগীর বিষয়টি বিবেচনাপূর্বক মসজিদটির বারান্দা,অযুখানা,সাইকেল শেড নির্মান সহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।এ ব্যাপারে কলারোয়া হাসপাতাল জামে মসজিদের খাদেম মনিরুল ইসলাম জানান-আমাদের মসজিদটি এখনও নির্মানাধীন হওয়ায় অনেক কিছুর সমস্যা আছে, মসজিদে জায়গা সংকুলান হওয়ায় অনেক মুসল্লী নামায আদায় করতে পারেন না,ওযুখানা, বারান্দা ও সিড়ি নির্মিত হলে মসজিদের যাবতীয় সমস্যার সমাধান হবে।
কলারোয়া হাসপাতাল জামে মসজিদের নির্মান কাজ নিয়ে মসজিদের নিয়মিত ঈমাম মুহাদ্দিস মো: আব্দুস সালাম জানান- আমাদের মসজিদটি স্থানীয়ভাবে ও হসপিটাল আগত রোগীদের আত্মীয়-স্বজনরা ০৫ওয়াক্ত নামাজ আদায় করেন। সেজন্য মসজিদটির ওযুখানা,বারান্দা ও সিড়ি নির্মিত হলে মুসল্লীদের নামাজের জায়গার সমস্যার সমাধান হবে, এ ব্যাপারে তিনি জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও হসপিটাল কতৃপক্ষের কাছে মসজিদটির সম্প্রসারন দাবী করেন।
এ ব্যাপারে মসজিদ নির্মান কমিটির সদস্য সচিব অধ্যক্ষ ইউনুস আলী জানান- মসজিদটির ওযুখানা,বারান্দা ও সিড়ি নির্মিত হলে মুসল্লীদের নামাজের জায়গার সমস্যার সমাধান হবে, জায়গা সংকুলানের বিষয়টি সমাধানের জন্য তিনি মুসল্লিদের সঙ্গে নিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ মহোদয়ের সঙ্গ দেখা করবেন বলে জানান।
হাসপাতাল জামে মসজিদের নির্মান কাজ নিয়ে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: শফিকুল ইসলাম জানান-মসজিদের নিয়মিত মুসল্লী ও এলাকাবাসীর নামাজের জায়গা সংকুলানের বিষয়টি তিনি অবগত আছেন, তিনি বলেন হসপিটালের সকল সিদ্ধান্ত নেওয়ার জন্য ম্যানেজিং কমিটির মিটিং ও অনুমোদনের প্রয়োজন আছে।
এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান জানান- হাসপাতাল মসজিদের খতিব, মুয়াজ্জিন ও মুসল্লীদের কাছ থেকে তিনি জায়গা সংকুলানের জন্য বারান্দা নির্মান,ওযুখানা,সিড়ি নির্মানের বিষয়টি জেনেছেন, মুসল্লিদের নামাজের সমস্যাটি বিবেচনা পূর্বক হসপিটাল কমিটির মিটিংয়ে তিনি বিষয়টি মাননীয় এমপি ও সিভিল সার্জন মহোদয়ের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা: হুসাইন সাখাওয়াত হোসেন জানান- হসপিটাল চত্বরে অবস্থিত হাসপাতাল জামে মসজিদের মুসল্লিদের নামাজের সমস্যাটি সমাধানে হসপিটাল ব্যবস্থাপনা কমিটি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়ে সমাধান করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।