শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শিশু ফাতেমার জন্য বরাদ্দ সাপেক্ষে পাঁচ লাখ টাকা দিতে চায় ট্রাস্টি বোর্ড
শিশু ফাতেমার জন্য বরাদ্দ সাপেক্ষে পাঁচ লাখ টাকা দিতে চায় ট্রাস্টি বোর্ড

শিশু ফাতেমার জন্য বরাদ্দ সাপেক্ষে পাঁচ লাখ টাকা দিতে চায় ট্রাস্টি বোর্ড

নতুন সূর্য ডেস্কঃ

ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারানোর সময় জন্ম নেওয়া সেই নবজাতককে ১৫ দিন সময়ের পরিবর্তে বরাদ্দ সাপেক্ষে ৫ লাখ টাকা দিতে ট্রাস্টি বোর্ড হাইকোর্টের আদেশ সংশোধন চেয়ে আবেদন করেছে।

বিচারপতি খিজির আহেমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য রয়েছে।১৯ জুলাই এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ময়মনসিংহের ওই নবজাতকের আইনগত অভিভাবককে ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা দিতে নির্দেশ দেন। সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

আদেশ সংশোধন চেয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যানের আইনজীবী মো. রাফিউল ইসলাম আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘আবেদনে অর্থ বরাদ্দ সাপেক্ষে ৫ লাখ টাকা দিতে ১৫ দিনের পরিবর্তে অর্থ বরাদ্দ পর্যন্ত সময় চাওয়া হয়েছে। আজ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।’

উল্লেখ্য, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের ছয় বছরের মেয়ে নিহত হয়। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মা সড়কে মেয়েসন্তান জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ফাতেমা। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।