বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
কয়রায় শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কয়রায় শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কয়রা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কয়রায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬ আগস্ট) বিকালে কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা এ্যাড: আরাফাত হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আঃ রকিব, জিএম আক্তারুল ইসলাম সৌরভ,গাজি নজরুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডঃ আবু বকর সিদ্দিক, নাজমুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রাহমাতুল্লাহ উজ্জল, উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিমাদ্রি সরকার জয়দেব, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বিল্লাল, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, মাষ্টার রিপন হোসেন, বাশারুল ইসলাম, সাহেব আলী, ছাত্রলীগ নেতা বাকি বিল্লাহ, সম্রাট জাকির হোসেন, মায়নুল হোসেন নিলয় প্রমূখ৷

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদের৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।