
কয়রা প্রতিনিধি:
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষপুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দিন এর সুস্থতা কামনায় কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার আসর বাদ কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আমাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, বিশেষ অতিথি ছিলেন আমাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মল চন্দ্র দাশ৷ বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জিএম আঃ রকিব, জিএম আকতারুল ইসলাম সৌরভ, মোঃ আঃ সালাম, ডাঃ প্রিন্স মনিশংকর রায়, জেড এম হুমায়ুন কবির নিউটন, বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ রমজান আলী, দেবাশীষ ব্যানার্জী, আনাফা হোসেন সোহাগ, আমাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম শাহাদাৎ হোসেন, মফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও কার্তিক মন্ডল প্রমূখ৷ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ ফারুক হোসেন ৷