
মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধি
কয়রা পানি উন্নয়ন বোর্ডের ১৪/ ১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের প্রায় ২০০ মিটার ভেঙ্গে গেছে। শনিবার দুপুরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এই ঘটনা ঘটে।জোয়ারে ভেঙ্গে ওই স্থান দিয়ে লবণ পানি ঢুকতে শুরু করে ,এতে অত্যন্ত ৩/৪ টি গ্রাম প্লাবিত হয়ে গেছে।সেই সঙ্গে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে।
এর আগে গত ১৭ জুলাই ভাটির টানে ২০০ মিটার জায়গা জুড়ে ভাঙ্গন শুরু হয় ,সকালে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায় ,কিন্তু দুপুরে জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করে।
দক্ষিণ বেতকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান ,বাঁধ ভেঙ্গে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে হবে আমাদের।জরুরী ভিত্তিতে বাঁধটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।