
জাকির হোসেন,কলারোয়া:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে কলারোয়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পন উদ্বোধন করেন তালা-কলারোয়া আসনের মাননীয় সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার রুলী বিশ^াস, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক উপজেলা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমানসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া কলারোয়ার স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম,আর ফাউন্ডেশান একাডেমিতে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ: হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক কামাল রেজা। এ সময় স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।