বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শেখ রাসেল স্মৃতি ক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা
শেখ রাসেল স্মৃতি ক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা

শেখ রাসেল স্মৃতি ক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা


সংবাদ বিজ্ঞপ্তি

শহরের চালতেতলা মোড়ে শেখ রাসেল স্মৃতি ক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আকবর, শেখ আজাদ আলী, শেখ রাসেল স্মৃতি ক্লাবের সহ-সভাপতি মো. হায়জাল, যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর আলী প্রমূখ। দোয়া শেষে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সমগ্র সভা পরিচালনা করেন সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গ্রাম্য ডা. মো. গোলাম কিবরিয়া।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।