মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
হোমিও চিকিৎসকদের হয়রানির বিরুদ্ধে কলারোয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
হোমিও চিকিৎসকদের হয়রানির বিরুদ্ধে কলারোয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

হোমিও চিকিৎসকদের হয়রানির বিরুদ্ধে কলারোয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

সাতক্ষীরার কলারোয়াতে রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানি এবং মামলা দায়েরের প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটায় কলারোয়া শহীদ মিনারের সামনে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আব্দুল জব্বারের সভাপতিত্বে সহকারী অধ্যাপক ডা.আশিকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল বারিক, প্রভাষক হাবিবুর রহমান, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শাহিদুর রহমান,যুগ্ম সম্পাদক ডা. সিরাজুল হক খান, ডা.শান্ত কুমার পাল, প্রভাষক ডা.মুহা.আসাদুজ্জামান ফারুকী, ডা.সূদর্শন হোড়, ডা. ইকবাল হোসেন, ডা.শফিকুর রহমান বাবু প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন প্রবীন চিকিৎসক ডা.আব্দুর রাজ্জাক,ডা.সৈয়দ মিরাজ উদ্দীন, প্রভাষক ডা.ওমর ফারুক, প্রভাষক ডা. মুহাম্মাদ মুহসিন, ডা.আব্দুর রশীদসহ আগত উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।