বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ চুক্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ চুক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ চুক্তি

তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের রিভারসাইডে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা সহযোগিতা, একাডেমিক ও ভর্তি বিষয়ক ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক চুক্তি করেছে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত ৯ টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের পক্ষে প্রতিষ্ঠানের প্রভোস্ট ও এক্সিকিউটিভ ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এলিজাবেথ ওয়াটকিন্স এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইমদাদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় শিক্ষা, গবেষণা এবং সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসকদের পরিদর্শন ও অনানুষ্ঠানিক বিনিময়; ভর্তি, টিউশন ফি ও অন্যান্য ফি প্রদানের মওকুফ সুবিধা; স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা; একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়; শিক্ষাবর্ষে বা গ্রীষ্মকালীন সময়ে দুই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের জ্ঞানের আদান-প্রদান; যৌথ গবেষণা, ওয়ার্কসপ, কনফারেন্স এবং সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ; অন্যান্য বিনিময় ও পারষ্পরিক সহযোগিতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সুবিধা লাভ করবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।

এসময় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের  অধ্যাপক মার্কো প্রিন্সভাক ও অধ্যাপক জুন ওয়াং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, গবেষণা পরিচালক, ছাত্র-কল্যাণ পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।