মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা বিআরটিএ তে র‌্যাব-৬ এর অভিযানে ৩০ দালাল আটক
খুলনা বিআরটিএ তে র‌্যাব-৬ এর অভিযানে ৩০ দালাল আটক

খুলনা বিআরটিএ তে র‌্যাব-৬ এর অভিযানে ৩০ দালাল আটক

লিটন কুমার রায়,ব্যুরো প্রধান,খুলনা

নগরীর বাদামতলাস্থ খুলনা বিআরটিএ অফিসে দালালদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এমন সংবাদের পেক্ষিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খুলনা বিআরটিএ অফিস এ অভিযান পরিচালনা করে মোট ৩০ জনকে আটক করে । খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল আমিন ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৬ জনকে মোট ৫৩ হাজার ২ শ” টাকা অর্থদন্ড ও ৫ জনকে অব্যহতি প্রদান করেন । অভিযান এর নেতৃত্ব দেন র‌্যাব ৬ এর উপ অধিনায়ক আঃ রাকিব , লেঃ কমান্ডার সরোয়ার হোসেন, সিনিয়র এএসপি পহন চাকমা।

১ মাসের সাজাপ্রাপ্তরা হলেন মোঃ আহাদ আলী, মাসুম হোসেন, মোক্তার হোসেন, রুহল আমিন, রাইজুল ইসলাম, জহিরুল ইসলাম, আব্দুল কাদের, শাকির হোসেন।১৪ দিনের সাজাপ্রাপ্তরা হলো বেল্লাল হোসেন, মোঃ ইকবাল, আহসান হাবিব, আঃ রাজ্জাক, সুভাষ চন্দ্র সরকার, মনিরুল ইসলাম, রবিউল মোল্লা, মোঃ নাইম , দেবাশিষ কে ১০ দিন এবং ইকলাছ ,বিশ্বজিৎ দাস, মোঃ রাশেদুল ইসলামকে হোসেনকে ৭ দিনের সাজা প্রদান করেন।

এছাড়া অর্থদন্ড প্রাপ্তরা হলো মোঃ সোহেল রানাকে ২০ হাজার, মোঃ জাহিদুল ইসলাম , মোঃ আতিয়ার ও মোঃ কামাল হোসেন ১০ হাজার, আরিফুজ্জামান ৩ হাজার ও রাজিব মল্লিক কে ২ শ” টাকা অর্থদন্ড প্রদান করেন । এবং বাকি ৫ জনকে মৌখিকভাবে সতর্ক করে অব্যহতি দেয় ।

র‌্যাব ৬ এর কমান্ডেট মোঃ মোস্তাক আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেন, খুলনা বিআরটিএতে বেশকিছুদিন ধরেই দালালের তৎপরতা বেড়েছে এমন খবর পেয়ে গতকয়েকদিন ধরেই আমাদের গোয়েন্দাটিম সেখানে কাজ শুরু করে , সরকারি সেবা সাধারন মানুষ যেন খুব সহজেই পেতে পারে এজন্য আমাদের এ অভিযান চলমান থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।