শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
টাউন ক্লাবের আহবায়ক কমিটিতে যুক্ত হলেন আরো সাত সদস্য
টাউন ক্লাবের আহবায়ক কমিটিতে যুক্ত হলেন আরো সাত সদস্য

টাউন ক্লাবের আহবায়ক কমিটিতে যুক্ত হলেন আরো সাত সদস্য


স্টাফ রিপোর্টারঃ
খুলনার ঐতিহ্যবাহি টাউন ক্লাবের আহবায়ক কমিটিতে যুক্ত হয়েছেন আরো সাত সদস্য। তারা হলেন যথাক্রমে নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও আক্তার উদ্দিন পান্নু।
গত শনিবার ঐতিহ্যবাহি টাউন ক্লাবের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেলকে আহবায়ক ও নগর আওয়ামী লীগ নেতা, প্যানেল মেয়র আলী আকবর টিপুকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এদিকে টাউন ক্লাবের আহবায়ক কমিটিতে নব নিযুক্ত সাত সদস্যের মধ্যে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও সদস্য কাজী কামালকে স্থান দেওয়ায় টাউন ক্লাবের আহবায়ক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও বিসিবি পরিচালক শেখ সোহেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নগর যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।