শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়
উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় নাগরিক উদ্যোগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার অন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোজাফ্ফর হোসাইন,উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু,সাংবাদিক রাসেল হোসেন,সুনিল কুমার মাঝি প্রমুখ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন নাগরিক উদ্যোগ ঢাকার প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।