মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবিতে স্টুডেন্ট এসোসিয়েশন অব নওগাঁর নতুন কমিটি গঠন
যবিপ্রবিতে স্টুডেন্ট এসোসিয়েশন অব নওগাঁর নতুন কমিটি গঠন

যবিপ্রবিতে স্টুডেন্ট এসোসিয়েশন অব নওগাঁর নতুন কমিটি গঠন

যবিপ্রবি প্রতিনিধি

স্টুডেন্ট এসোসিয়েশন অব নওগাঁ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের (২০১৭-১৮) সেশনের শিক্ষার্থী মোঃ শাহারিয়া ইসলাম সজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য উক্ত কমিটি দায়িত্ব পালন করবেন।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুসতাক তাহমীদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, তানভীর আহমেদ, মোঃ সোহাগ হোসেন, মোক্তাদির ও শাওন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, সাব্বির রেজা, সাগর শীল, হোসাইন মোঃ আল আরমান, শাহীন শুভ ও রাসেক দেওয়ান, আইটি সম্পাদক মোঃ সাব্বির আহমেদ, আইটি সহ-সম্পাদক পথিক হোসেন, অর্থ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৌতুসী আক্তার মৌ, রিতু সাহা, অনুরাধা সরকার ও ফারহানা খানম উর্মি, ক্রিড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও অহনাফ ওয়াদুদ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।