মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চুকনগরে বি লাইফ ঋণদান সমিতির নামে শত শত মানুষের সাথে প্রতারণা, টাকা আত্মসাৎের অভিযোগ
চুকনগরে বি লাইফ ঋণদান সমিতির নামে শত শত মানুষের সাথে প্রতারণা, টাকা আত্মসাৎের অভিযোগ

চুকনগরে বি লাইফ ঋণদান সমিতির নামে শত শত মানুষের সাথে প্রতারণা, টাকা আত্মসাৎের অভিযোগ

মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমরিয়া :

ডুমুরিয়া উপজেলা চুকনগর বাজারে বি লাইফ ঋণদান ও বাদশা ট্রেডার্স সমিতির নামে শত শত মানুষের সাথে প্রতারণা ও টাকা আত্মসাৎের অভিযোগ পাওয়া গেছে । ভুক্তভোগীরা ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগে জানা যায়, চুকনগর নরনিয়া গ্রামের ৩০ থেকে ৩৫ টি পরিবার চুকনগর বি লাইফ ঋণদান সমবায় সমিতি বাদশা ট্রেডার্সে দীর্ঘদিন ধরে সঞ্চয়ের প্রায় দুই লহ্ম টাকা জমা রাখেন।কিনতু কারো ২ বছর কারো ৩ বছর হয়ে গেলেও সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছে না।
বিভিন্ন সূত্রে জানা যায়,বাদশা ট্রেডার্স নাম ব্যবহার করে বিভিন্ন মানুষকে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণা করেই চলেছে । ভুক্তভোগী এই সকল গ্রাহকরা বি লাইফ ঋণদান এবং বাদশা ট্রেডার্সের মালিক ওরফে বাদশা মিয়ার কাছে তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে একের পর এক ডেট দেয়। দীর্ঘ ২/৩ বছর অতিক্রম করার পর ভুক্তভোগীরা অফিসে যায় এবং তাদের টাকা ফেরত চাইলে অসহায় ওই গরিবদের গালিগালাজ করে।
অবশেষে গত ২৬/ ৯/ ২০২০ তারিখে উক্ত সমিতির ম্যানেজার লিটন নরনিয়া গ্রামে তাদের মাঠকর্মী আজিদা গ্রামের বাড়ি যায় তখনি ঐ গ্রামের দীর্ঘদিনের জমাকৃত টাকা তার কাছে ফেরত চাইলে ম্যানেজার লিটন তার ব্যবহারীত মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে জানা যায় এই গ্রাহকদের নামে ডুমুরিয়া থানায় মোটরসাইকেল ছিনতায়ের নামে একটি এজাহার দায়ের করা হয়। এই ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
ডুমুরিয়া সমবায় অফিসার বলেন আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি কিনতু এই বি লাইফ ঋণদান সমিতির সাথে আমাদের কোন সম্পর্কিত নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া বলে মনে হচ্ছে। আমরা তদন্ত সাপেক্ষে অব্যশই ব্যবস্হা নিবো।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।