বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল জবি নীলদল
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল জবি নীলদল

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল জবি নীলদল


তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি

বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালির জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ এ বিশ্বাসী প্রগতিশীল আওয়ামীপন্থী শিক্ষকবৃন্দের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার জন্মদিন উদাযাপন করে কেট কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে তার দীর্ঘজীবন ও গতিশীল নেতৃত্বের ধারা বজার রাখার জন্য জবি নীলদলের শিক্ষকবৃন্দ দোয়া করেন। 
২৮ সেপ্টেম্বর রোজ বুধবার প্রধানমন্ত্রীর জন্মদিন উদাযাপনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. লুৎফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো জাকির হোসেন  সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চলনা করেন জবি নীলদলের সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ। আনন্দঘন পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেটে সমাপ্তি ঘোষণা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।