
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া :
চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যেগে দেশরত্ন, মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলহ্মে তার দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও বৃহ্মরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্হিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলি জুলু, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন, চুকনগর কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম (ব্রাউন) , সাবেক ছাত্রনেতা সরদার শরিফুল ইসলাম ।
উক্ত সভায় আরো উপস্হিত ছিলেন চুকনগর কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, সজল, রাকিব, জুবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ।