বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার পৌরমেয়র চিশতিসহ আটক ১০
সাতক্ষীরার পৌরমেয়র চিশতিসহ আটক ১০

সাতক্ষীরার পৌরমেয়র চিশতিসহ আটক ১০

গাজী ফরহাদ

সাতক্ষীরার পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতিসহ ১০জন পুলিশের হাতে আটক হয়েছে।

সোমবার(৩অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজা থেকে পৌর বিএনপির নবগঠিত কমিটির সভা চলাকালে তাদেরকে আটক করা হয়।

নবগঠিত পৌর বিএনপির আহবায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ।পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব। এছাড়া আটক করা হয়েছে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকে।

জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার ওসি স.ম. কাইউমকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান,পৌর মেয়রসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার কথা নিশ্চিত করে বললেও কোথা থেকে, কখন ও কিজন্য আটক করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।