
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজুর আজ ৪১তম শুভ জন্মদিন।
আজ ২৯শে সেপ্টেম্বর এই বিশেষ দিনে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু জন্মগ্রহণ করেন কপিলমুনির কাশিমনগর গ্রামে।
তিনি ২০১৫ সাল থেকে কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাইকগাছা উপজেলার যুবলীগের প্রস্তুতি আহ্বায়ক কমিটির সদস্য রয়েছেন।
সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯৯ সালে পাইকগাছা পৌরসভার ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে ছিলেন পরবর্তীতে ২০০৪ সালে কপিলমুনি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৫ সালে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ একযুগের বেশি সময় দায়িত্বে চলমান রয়েছেন।
তিনি সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় সহ সকল অঙ্গ সংগঠনের সাথে সদা সর্বদা ওতপ্রতভাবে জড়িত।
কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ০৬ নং ওয়ার্ডে কাজিমুছা বাজারে জন্মদিন পালন করেছেন। কপিলমুনি হরিঢালী ইউনিয়ন সহ পাইকগাছা উপজেলার সকল সাংবাদিকদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
জন্মদিনে কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু দৈনিক নতুন সূর্যকে বলেন ” কপিলমুনি ইউনিয়নের সকল স্তরের মানুষকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। “