বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দৈনিক নতুন সূর্যে’র আয়োজনে মুজাহিদুল ইসলামকে কলারোয়ায় সংবর্ধনা
দৈনিক নতুন সূর্যে’র আয়োজনে মুজাহিদুল ইসলামকে কলারোয়ায় সংবর্ধনা

দৈনিক নতুন সূর্যে’র আয়োজনে মুজাহিদুল ইসলামকে কলারোয়ায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক নতুন সূর্যে’র আয়োজনে দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় সাংবাদিক মুজাহিদুল ইসলামকে কলারোয়ায় সংবর্ধনা ও ফুলেল শুভেচছা দেওয়া হয়েছে৷

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্যে’র আয়োজনে পোর্টালের অস্থায়ী কার্যালয়ে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মুজাহিদুল ইসলামকে এ সংবর্ধনা দেওয়া হয়৷

গত ২৪ সেপ্টেম্বর শনিবার যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে তিনি নিয়োগ পান।

দৈনিক নতুন সূর্য’র প্রধান বার্তা সম্পাদক ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক নতুন সূর্যের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ-সভাপতি এমএ কাসেম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী,ব্যবস্থাপনা সম্পাদক তাজউদ্দীন আহমদ রিপন,সহ-সম্পাদক মোর্তজা হাসান, সাংবাদিক এসএম ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, এম আয়ুব হোসেন, মিল্টন কবির, গোলাম রসুল, জিএম জিয়া, ফারুক হোসাইন রাজ প্রমূখ৷

দৈনিক যুগান্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে এর আগে দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী৷ তিনি গত ২০ সেপ্টেম্বর মৃত্যুবরন করেন৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।