
শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২২ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মাসুদ আহমেদ।
উপজেলা সহকারি প্রোগ্রামার(আইসিটি) মৃর্নাল কান্তির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান,পৌর প্যানেল মেয়র মাহবুবুর রন্জু,ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন,শাহজাদা আবু ইলিয়াস,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা টিম লিডার সিপিপি আব্দুল্লাহ আল মামুন,ইউপি সচিব আরিফ বিল্লাহ,শেখ মিরাজুল ইসলাম, বেলাল হোসাইন,গ্রাম পুলিশ ইকবাল হোসেন,লিটন,আব্দুল আজিজ, দীলিপ কুমার শীল,বাদশা গাজী প্রমূখ।