মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় ওল কচুর বাম্পার হওয়ায় কৃষকরা ঝুকে পড়েছেন
ডুমুরিয়ায় ওল কচুর বাম্পার হওয়ায় কৃষকরা ঝুকে পড়েছেন

ডুমুরিয়ায় ওল কচুর বাম্পার হওয়ায় কৃষকরা ঝুকে পড়েছেন

মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনাঃ

উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকরা ঝুঁকে পড়েছেন ওল চাষের দিকে। ইতিহাস খুজলে দেখা গেছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৃষকদের প্রধান অর্থকারী ফসল পান। তবে ডুমুরিয়া কৃষক রা এখন সব রকম ফসল আবাদ করার প্রশিক্ষণ নিচ্ছে। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার ১০০ হেক্টর জমিতে উন্নত মানের ওল চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন জানান,
ডুমুরিয়া উপজেলায় ১৪ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষকরা ৪০ হেক্টর জমিতে ওল চাষ করেছেন। তিনি আরো বলেন
এই অঞ্চলের মাটি উর্বর ওল চাষ ভালো হয় কিন্তু বাণিজ্যিক হারে কৃষকরা ওল চাষ করতে না। আমাদের কৃষি বিভাগ বর্তমান উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকদের হাতে কলমে ওল চাষ করতে পরামর্শ দিচ্ছে। উপজেলার খর্নিয়া এলার ওল চাষী আবু হানিফ মোড়ল জানান, আমরা ওল চাষ বুঝতাম না, কিভাবে আবাদ করতে হয়, নিয়ম কারণ জনা ছিল না বর্তমানে কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন স্যারের পরামর্শ ওলের আবাদ করেছি। গত বার ৩০ শতক চাষ করে বেশ লাভ হয়ে ছিল তাই এবার ৫‌০ শতক ‌আবাদ করেছি আশা করি এবার গত বছরের চেয়ে বেশি লাভ হবে। এদিকে কৃষি বিভাগের উপসহকারি কৃষি অফিসার নিখিল বাবু জানান, ভালো পরিচর্যা হলে ১টি হল সর্বনিম্ন ৫ থেকে ১৫ কেজি ওজন হয়। আর বাজারে এর দাম ও থাকে ভালাে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে ওল বিক্রয় হয়। আবার ভরাতিয়া মনিন্দ্র ওল চাষী জানান, তিনি এবার ৪০ শতক জমি ওল আবাদ করেছে। ওলের১৫ কেজি মাল হবে, তবে বাম্পার পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই এলাকার কৃষক আনোয়ার জানান, তিনি ৪৮ শতক জমিতে ওল চাষ করেছে কারণ হিসেবে বলেন কম খরচে অধিক লাভ হয় ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রয় করা যাই। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, ওল কচু বিঘা প্রতি ৮ শত গাছ লাগানো যাই, এবং ১০০ মন ওল উৎপাদন হয়, ৫ কেজি থেকে শুরু করে ১০থেকে১৫ কেজি ওজন হয় পরিচর্যা ভাল হবে। সরেজমিনে ডুমুরিয়া উপজেলার কৃষকদের ওলের কচু ক্ষেত ঘুরে দেখা গেছে এবার ওলের ব্যাপক বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।