শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অপারেশন থিয়েটার থেকে পালালেন আসামি
অপারেশন থিয়েটার থেকে পালালেন আসামি

অপারেশন থিয়েটার থেকে পালালেন আসামি

নতুন সূর্য ডেস্কঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার (অস্ত্রোপচার কক্ষ) থেকে এক আসামি পালিয়েছেন। তার নাম মো. হাফিজ আল আসাদ প্রকাশ ফাহিম (২৬)। তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানায় মারামারির মামলায় গ্রেপ্তার ছিলেন। তাকে আবারও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।  

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে চমেক হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। তবে ঘটনাটি আজ (সোমবার) জানাজানি হয়েছে। 

পুলিশ জানিয়েছে, হাফিজ আল আসাদ প্রকাশ ফাহিম নগরের পতেঙ্গা থানা এলাকায় ভাসমানভাবে থাকেন। জনৈক মিন্টু মিয়ার দায়ের করা মারামারির মামলায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, গুরুতর আহত অবস্থায় হাফিজ আল আসাদকে গ্রেপ্তার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি হাতে আঘাত পেয়েছিলেন। সেখান থেকে তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। 

তিনি বলেন, হাফিজ গ্রেপ্তারের আগেই হাতে আঘাত পেয়েছিলেন। তার হাতে অস্ত্রোপচারের করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তিনি পালিয়ে গেছেন। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, পতেঙ্গা থানার মামলার আসামি ছিলেন হাফিজ। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। পতেঙ্গা থানা পুলিশ হাসপাতালে এনে তাদের হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছিল। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।