মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনা জেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান হলেন শেখ হারুনুর রশীদ
খুলনা জেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান হলেন শেখ হারুনুর রশীদ

খুলনা জেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান হলেন শেখ হারুনুর রশীদ

লিটন কুমার রায়,ব্যুরো প্রধান(খুলনা)

খুলনা জেলা পরিষদ নির্বাচনে  পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ হারুনুর রশীদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট। অপর প্রার্থী ডাঃ বাহারুল আলম পেয়েছেন ৩৭ ভোট। মোট ৯৭৮ টি ভোটের মধ্যে ৯৭৭টি ভোট গৃহীত হয়েছে। একটি ভোট বাতিল হয়েছে।

গতকাল দুপুর ২টার দিকে খুলনা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে খুলনা জেলার ১০টি কেন্দ্রে একইসাথে ভোটগ্রহণ শুরু হয়। দিনের প্রথম ঘন্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। মোট ৯৭৮ জন ভোটারের সবাই ভোট প্রদান করেন। প্রতিটি কেন্দ্রের ভিতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটাররা কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো, মনিরুজ্জামান তালুকদার সকাল ৯টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জানা যায়, নির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচিত ঘোষনার পর তিনি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সকলস্তরের কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জেলা পরিষদের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। সেই সাথে খুলনা জেলা পরিষদকে ‘মডেল জেলা পরিষদ’ করার অঙ্গীকার করেন।

শেখ হারুনুর রশীদ দীর্ঘ ৬১ বছরের রাজনৈতিক জীবনে ১৯৯১ সালের পর থেকে ৭ বার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দুই বার জাতীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ, প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।