শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে এক ব্যবসায়ী যুবকের আত্মহত্যা
কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে এক ব্যবসায়ী যুবকের আত্মহত্যা

কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে এক ব্যবসায়ী যুবকের আত্মহত্যা

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় এক  যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী ব্যবসায়ী ঝন্টু (২২) জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের তেল ও হলুদ মিলের ব্যবসায়ী আলমগীর সরদারের কনিষ্ঠ পুত্র। সে কলারোয়া বাজারের বিশিষ্ঠ তেল কল ব্যবসায়ী প্রয়াত আকবর সরদারের পৌত্র।

স্থানীয়রা জানায়,  ঝন্টু প্রতিদিনের ন্যায় সোমবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়া বাজার থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে এসে নিজ ঘরে চলে যায়। এক পর্যায়ে বাড়ির সদস্যরা রাত ৮ টার দিকে রাতের খাওয়ার খেতে ডাকলে ঝন্টুর কোন সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের ফ্যান (পাখার) হুকের সাথে রশি পেঁচিয়ে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।  বিষয়টি থানা পুলিশকে জানিয়ে লাশ উদ্ধার করা হয়। পারিবারিক ভাবে ঝন্টুর আত্মহত্যার কারন কেউ উৎঘাটন করতে পারেনি।

তবে এলাকাবাসী জানায়, আত্মহননকারী যুবক ঝন্টুর বিয়ের প্রস্তুতি চলছিলো। এ কারনে মানসিক অবসাদে ভুগে সে আত্মহত্যা করতে পারে  মনে করা হচ্ছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা  আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রসঙ্গতঃ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হযেছে বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।