শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় রাতের আঁধারে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিলেন র্দূবৃত্তরা
কলারোয়ায় রাতের আঁধারে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিলেন র্দূবৃত্তরা

কলারোয়ায় রাতের আঁধারে জমির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিলেন র্দূবৃত্তরা

স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া পৌর সদরে অবস্থিত মির্জাপুর গ্রামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন আলাইপুর গ্রামের মৃত শেখ আ: করিমের ছেলে আ: সবুরের নিজ নামীয় জমির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আ: সবুরের ভাই শেখ আলিম হোসেন রাজু জানান, মির্জাপুর মৌজার ৬১ নং খতিয়ানের ২০৭ নং দাগে তার ভাই পৈতৃক ও ক্রয়সুত্রে ৫৪ শতক জমির মালিক হন। ভাই বাড়ীতে না থাকার কারনে ভিন্ন কৌশল অবলম্বন করে আজিমুজ্জামান ও তার স্ত্রী আর্জিনা খাতুনের নামে একটি রেজিষ্ট্রি দলিল দেখিয়ে সাড়ে ১৮ শতক জমি দাবী করেন। তৎকালীন সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর মধ্যস্থতায় সেই জমি তাদেরকে বুঝে দেওয়া হয়। এবং বাকী জমিতে আ: সবুর প্রাচীর নির্মান করে ভোগ দখল করতে থাকেন। আ: সবুর বাড়ীতে না থাকার কারনে এই সুচুতর আজিমুজ্জামান নানা ভাবে একাধিক বার এই প্রাচীর ভেঙ্গে আ:সবুরের জমি দখলে মরিয়া হয়ে উঠেন। সেই সুত্র ধরে গতকাল রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলে নেওয়ার চেষ্টা করেন এবং প্রাচীর ভেঙ্গে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছেন। এই খবর জানতে পেরে আমার ভাই জাতীয় জরুরী সেবায় ফোন করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দেন।
অভিযোগের বিষয়ে আজিমুজ্জামানের নিকট মুঠোফোনে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি প্রাচীর ভেঙ্গে ফেলার বিষয় কিছুই জানি না। তবে আমি আমার জায়গায় প্রাচীর নির্মান করছিলাম।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।