
বিশেষ প্রতিবেদকঃ
“স্বেচ্ছায় করবো রক্তদান,হাসবে রোগী বাঁচবে প্রাণ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় “জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস” পালিত হয়েছে।
বুধবার(২ নভেম্বর) সকাল ১০ টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কলারোয়ার স্বেচ্ছাসেবী রক্তদাতাদের ১৫টি সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। র্যালিটি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও সেবা’র উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা,কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ জাকির হোসেন, দৈনিক নতুন সূর্যের সম্পাদক মোঃ আরিফুল হক চৌধুরী, বি,ডি,জার্নাল -৭১ এর সম্পাদক সরদার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু বলেন, এই সকল স্বেচ্ছায় রক্তদান সংগঠনের জন্য একটি অফিসকক্ষ এবং ফ্রিজের ব্যাবস্থা করবেন।
তিনি আরও বলেন,স্বেচ্ছায় রক্তদাতারা এক একজন মানবসেবার উজ্জ্বল নক্ষত্র এবং রক্তযোদ্ধারা একব্যাগ রক্ত দিয়ে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। সেইদিক দিক থেকে রক্তদাতারা দেশের সেরা মানুষ। সকল রক্তযোদ্ধাদের আন্তরিক ভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সেচ্ছাসেবী সংগঠন সেবা’র সদস্য সচিব মিজানুর রহমান


