
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদের আগামী ২০শে অক্টোবর উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টুকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে ০২নং কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু যুগোল কিশোর দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনে’র পরিচালনায় উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ অাসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আফছার আলী , কাজল কান্তি বিশ্বাস, জি,এম হেদায়েত আলী টুকু, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাছুমা বেগম,শেখ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইকরামুল ইসলাম, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক পাইকগাছা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাধারণ গাজী আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, প্রণব কান্তি মন্ডল, শিমুল বিল্লাল বাপ্পী, অহেদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ আলী মোড়ল, রেশমা খাতুন, রাবেয়া বেগম, রাজু আহমেদ, সাব্বির আহমেদ, প্রীতিষ মন্ডলসহ কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক বৃন্দ।