মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ফলোআপ;পাইকগাছায় ১০০ রাউন্ড গুলি ৯ প্রজাতির পাখিসহ শিকারী আটক,৭ দিনের কারাদণ্ড
ফলোআপ;পাইকগাছায় ১০০ রাউন্ড গুলি ৯ প্রজাতির পাখিসহ শিকারী আটক,৭ দিনের কারাদণ্ড

ফলোআপ;পাইকগাছায় ১০০ রাউন্ড গুলি ৯ প্রজাতির পাখিসহ শিকারী আটক,৭ দিনের কারাদণ্ড

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

মঙ্গলবার খুলনার পাইকগাছার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ এলাকা হতে এক পাখি শিকারীকে আটক করেছে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন।এসময় সাথে ছিলেন ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন।

আটককৃত ব্যক্তি চাঁদখালীর গজালিয়া গ্রামের বাসিন্দা কুদ্দুস মোড়লের ছেলে হাসিব রহমান (৩২)।জব্দকৃত আলামত একটি এয়ারগান,১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারী হাসিব রহমানকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইন ২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত এলাকাবাসীর সম্মুখে পাখি শিকার না করার জন্য জন সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।