মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় ইয়াবাসহ ইউপি মেম্বার আটক
খুলনায় ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

খুলনায় ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

লিটন কুমার রায়,ব্যুরো প্রধান(খুলনা)

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিনটানা থানার অভিযানে ১১ পিস ইয়াবাসহ জলমা ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ঘোলা কৈয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসময়ে তার সহযোগী আরও তিন জনকে আটক করা হয়েছে। তারা হলেন, মো. রিজাউল ইসলাম (৪৫), মো. হারুন সরদার(৪০) ও মো. আলী হোসেন বাবু।

হরিণটানা থানার ওসি মোঃ এমদাদুল হক জানান, আটকদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১০(ক)/৩৮ ধারায় মামলা রুজু হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।