মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শেখ মারুফ হোসেন :

বাগেরহাটের কচুয়ায় “দুর্নীতির বিরুদ্ধে, ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার এস এস তারেক সুলতান জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করেন।

পরে মানববন্ধন কর্মসূচিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির পাশাপাশি সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এরপর কচুয়া উপজেলা পরিষদ চত্বরে শেখ তন্ময় অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমীর বরণ পাইক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এস তারেক সুলতান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ।

এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সাব-রেজিষ্টার তুপা বসু, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।