শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বেগম রোকেয়া দিবস পালিত
কলারোয়ায় বেগম রোকেয়া দিবস পালিত

কলারোয়ায় বেগম রোকেয়া দিবস পালিত

মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

আজ শুক্রবার দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।

এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ৫ জন জয়িতার মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।