শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন
কলারোয়ায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন

কলারোয়ায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া পৌরসভার সামনে অবস্থিত এজেন্ট ব্যাংকে এ অনুষ্ঠান হয়।

অগ্রণী ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক ও সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অতিথি হিসেবে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট এক্সকিউটি দুয়ার সার্ভিস লিঃ’র মোঃ ইমরান হাওলাদার, অগ্রণী দুয়ার এজেন্ট ব্যাংকিং কলারোয়া শাখার ব্যবস্থাপক পিয়ারে আশেকী রাসুল সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র জিএম শফিউল আলম শফি, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল রেজা,অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ তাহারুল ইসলাম,সাতক্ষীরা শাখার সিনিয়র অফিসার মোঃ শফিকুল ইসলাম,অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব মাষ্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ব্যাংকের নামকরণ করেছিলেন। সুনামের সহিত অগ্রণী ব্যাংক দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কলারোয়াতে এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে। সকলের সহযোগীতা নিয়ে কলারোয়া বাসীকে সেবা করার জন্যই এই এজেন্ট ব্যাংক স্থাপন করা। আশা করি কলারোয়াবাসী এই ব্যাংকের মাধ্যমে উপকৃত হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।