
নতুন সূর্য ডেস্কঃ
কৃষাণ কৃষানীদের জীবন যাত্রার মান উন্নয়ন বসত বাড়ীতে জৈব সার ব্যবহারের মাধ্যমে শাক-সবজি চাষের উপর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ঘটিকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) এর বাস্তবায়নে ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মৃত্তিকা (এনজিও) পরিচালক আব্দুস সালাম এর সভাপতিত্বে বিচারক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মাস্টার নুরুল ইসলাম বিশেষ অতিথি ইউপি সচিব আঃহামিদ কাজী বাচ্চু, হুমায়ারা খাদিজা, মোমিনুর রহমান সবুজ মোঃ আমিরুল ইসলাম হাফিজুর রহমান শরিফুল ইসলাম প্রমূখ। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জৈব সারের পক্ষে ও রাসায়নিক সারের বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জৈব সারের পক্ষের দলকে প্রথম বিজয়ী ও রাসায়নিক সারের বিপক্ষের দলকে দ্বিতীয় বিজয়ী ঘোষণা হওয়ায় উভয় দলকে ক্রেস্ট পুরসস্কৃিত করা হয়। আরো এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে শাক-সবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়।