মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আইজিপি ব্যাজ প্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধাকে দৈনিক নতুন সূর্য’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
আইজিপি ব্যাজ প্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধাকে দৈনিক নতুন সূর্য’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আইজিপি ব্যাজ প্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধাকে দৈনিক নতুন সূর্য’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি:

টানা তৃতীয় বার আইজিপি ব্যাজ পাওয়ায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা’কে দৈনিক নতুন সূর্য পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০জানুয়ারী) সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রধানবার্তা সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জাম ফারুকী, ব্যবস্থাপনা সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সহ-সম্পাদক মোর্তজা হাসান।

উল্লেখ্যঃ (৪জানুয়ারী) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধাকে আইজিপি ব্যাজ পরিয়ে দেয়া হয়।

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আইজিপি ব্যাজ প্রদান করেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।