
স্টাফ রিপোর্টারঃ
আইজিপি পদক অর্জন করায় নাসির উদ্দিন মৃধা অফিসার ইনচার্জ কলারোয়া থানাকে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর ফুলেল শুভেচছা ও স্কাউট ক্যাপ প্রদান পূর্বক সংবর্ধনা দেওয়া হয়েছ। বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর সম্পাদক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা
৬ টায় এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটস গ্রুপের কাব,স্কাউট ও গার্লইন স্কাউট এর সদস্যবৃন্দ। সংবর্ধনা শেষে নাসির উদ্দীন মৃধা মুক্ত স্কাউটস গ্রুপের সফলতা কামনা করেন ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন এবং সকল স্কাউট সদস্যদের মিষ্টিমুখ করান।
উল্লেখ্য বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর ২ টি ইউনিট ছেলে ও মেয়ে আগামী ১৮/০১/২৩ ৩২ তম এশিয়া প্যাসেফিক রিজিওনাল স্কাউট জাম্বুরি ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরি, মৌচাক,গাজীপুরে যোগাদানের উদ্দেশ্যে কলারোয়া উপজেলা ত্যাগ করবেন। ক্যাম্প চলবে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। সেখানে অংশ গ্রহণ করবেন প্রায় ১৫০০০ দেশি বিদেশি স্কাউট সদস্য ও স্কাউট কর্মকর্তা।