মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এএম সাইফুল মজিদ ও এমডি আব্দুর রহিম খানের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির চন্দনপুর শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে উক্ত কম্বল বিতরণ করা হয়।

গ্রামীণ ব্যাংক এর কলারোয়া এরিয়া ম্যানেজার মোঃ আইনুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত সদস্যদের মধ্যে কম্বল গুলি বিতরণ করেন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে গ্রামীণ ব্যাংক সব সময় গরীর, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই প্রচেষ্টা হিসাবে আজকের এই ক্ষুদ্র আয়োজন।

এসময় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদুজ্জামান, সেকেন্ড ম্যানেজার মোঃ কামরুজ্জামান, অফিসার মোঃ তুহিন আল মামুন, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী সদস্যবৃন্দ। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।