বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় তিন দিন ব্যাপী এডভোকেসি কমিটির প্রশিক্ষণ সমাপ্ত
কলারোয়ায় তিন দিন ব্যাপী এডভোকেসি কমিটির প্রশিক্ষণ সমাপ্ত

কলারোয়ায় তিন দিন ব্যাপী এডভোকেসি কমিটির প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টারঃ
কলারোয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন নারীর ক্ষমাতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়ন ও খ্রীস্টান এইড এর অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশানের বাস্তবায়নে বুধবার সকাল ১০ টার সময় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি এড. কামাল রেজা।
সমাপনি দিনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এছমত আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউনিয়ন সমাজ কর্মী আমিনুর রহমান।
প্রশিক্ষনে অংশগ্রহনকারী উপজেলার ২৫ জন প্রশিক্ষণার্থীদের হাতে বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থী হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ অংশগ্রহণ করেন। সমাপনী দিনে প্রশিক্ষন প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশানের বিভাগীয় ফ্যাসেলিটর জহিরউদ্দিন ও সহকারী ফ্যাসিলেটর রিয়াজ মোরশেদ। এ সময় প্রশিক্ষনে সহযোগিতা প্রদান করেন সাতক্ষীরা জেলা ভলেন্টিয়ার শংকর কুমার দাশ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।