মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে অর্থদণ্ড
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে অর্থদণ্ড

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে অর্থদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় লাইসেন্সবিহীন খুচরা সার বিক্রি,মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুদ ও নির্ধারিত ইউনিয়নে ব্যবসা পরিচালনা না করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুর আড়াইটার  দিকে উপজেলার বাটরা বাজারের মেসার্স রহিম কৃষি ভান্ডার ও মেসার্স রহমাতুল্লাহ ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা লীনার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার ভাটারা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায়। এ সময় ওই বাজারের সার ব্যবসায়ী মেসার্স রহিম কূষি ভান্ডারে ৫ হাজার টাকা ও মেসার্স রহমাতুল্লাহ  ট্রেডার্সে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, জালালাবাদ ইউনিয়নের কৃষি উপ-সহকারী  ও ভূমি অফিসের প্রণব মন্ডল প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।